উপনির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীদের মুক্ত করা হয়েছে: সালাউদ্দিন






ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ জনসংযোগ করছেনঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘উপনির্বাচনকে সামনে রেখে কারাগারে আটক কয়েকজন সন্ত্রাসীকে মুক্ত করে আনা হয়েছে ভোটারদের ভয়ভীতি দেখানোর জন্য। এছাড়া নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ প্রার্থী এলাকার শিল্পপতিসহ নানাজনের কাছে চাঁদা দাবি করেছে বলে অনেকেই আমাকে জানিয়েছেন।’





শনিবার (১০ অক্টোবর) দুপুরে যাত্রাবাড়ী এলাকার ৪৮ নম্বর ওয়ার্ডের আর কে চৌধুরী কলেজ গলি, ৪৯ নম্বর ওয়ার্ডের সুতি খালপাড় ও ৫০ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর গলিতে গণসংযোগকালে এই দাবি করেন তিনি।
এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘নির্বাচন কমিশন এখনও নিরেপেক্ষ ভূমিকা পালন করছে না। আমাদের অভিযোগগুলো আমলে নিচ্ছে না। ঢাকা-৫ উপনির্বাচন সুষ্ঠু না হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে এখান থেকে।’

নির্বাচনি প্রচারণায় উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, যাত্রাবাড়ী বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী, সহসভাপতি আনোয়ার হোসেন সরদার প্রমুখ।