প্রশাসনকে সহযোগিতার আহ্বান হানিফের

মাহবুবুল আলম হানিফঅবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, ‘আমরা চাই না কোনও অনিয়ম ও ত্রুটির মাধ্যমে নির্বাচনকে বিতর্কিত করা হোক।’
মঙ্গলবার ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
হানিফ বলেন, ‘বিএনপি যেহেতু দুইবার ক্ষমতায় ছিল, সেহেতু এ নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে তাদেরও দায়িত্ব রয়েছে। এজন্য বিএনপিরও সহায়তা চাচ্ছি।’
হানিফ আরও বলেন, ‘যেসব ভোটাররা এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের জন্য সব রাজনৈতিক দলের উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রয়োজন।এছাড়া এই নির্বাচনকে নিয়ে অহেতুক উত্তেজনা ছড়িয়ে শান্তি বিঘ্নিত না করার জন্য সকলকে দায়িত্বশীল হতে হবে।’

হানিফ ছাড়াও সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/পিএইচসি/এআর/এফএস/