বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। পৌর নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়া জানান তিনি।
বুধবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভোটগ্রহণের পর থেকেই বেশ কিছু পৌরসভায় বিএনপির এজেন্টদের মারধর করে আওয়ামী লীগের কর্মীরা প্রকাশ্যে নৌকায় সিল মারছে।
রিজভীর বক্তব্যের প্রতিক্রিয়ায় খালিদ মাহমুদ বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকে বিএনপি এ ধরনের কথা বলেছে। শুধু এ ধরনের কথাই নয়, নির্বাচন ঘিরে তারা মুক্তিযুদ্ধ নিয়ে নিয়ে কটাক্ষ করেও কথা বলছে। বিএনপি বারবার উত্তেজক কথা বলছে নির্বাচন ঘিরে। এ ধরনের কথা তারা বলবেন এটা আমরা আগে থেকেই আশঙ্কা করেছিলাম।’
/পিএইচসি/এফএস/ এএইচ/