উস্কানি দিয়ে দেশের ভাস্কর্যের ক্ষতি না করার আহ্বান

130758537_212594010454513_3284419643443567325_n



আলেম-ওলামাদের উদ্দেশ্য করে হেয় প্রতিপন্ন ও আক্রমণাত্মক বক্তব্য না দেওয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছে বাংলা‌দেশ সাধারণ ছাত্র অ‌ধিকার সংরক্ষণ প‌রিষদ। এছাড়া উত্তেজনাবশত বা কারাও উস্কানিতে দেশের ভাস্কর্যগুলোর কোনও ক্ষতি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৯ ডি‌সেম্বর) জাতীয় প্রেস ক্লা‌বের মাওলানা আকরাম খাঁ হলে এক সংবাদ স‌ম্মেল‌নে এই আহ্বান জানানো হয়।

সংবাদ স‌ম্মেল‌নে সরকা‌রের প্রতি আহ্বান জা‌নি‌য়ে বক্তারা ব‌লেন, 'অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নিমিত্তে সাম্প্রতিক ভাস্কর্য বিতর্কে সরকার ও আলেম-ওলামাদের মধ্যকার বিরাজমান অস্থিরতা নিরসন কর‌তে হ‌বে।'

এসময় তারা পাঁচ দফা দা‌বি জানান। দা‌বিগু‌লো হ‌লো- কোনোপ্রকার দ্বন্দ্বে না জড়িযে দু'পক্ষের আলােচনার মাধ্যমে ভাস্কর্য বিতর্কের সুষ্ঠু সমাধান, আলেম-ওলামাদের উদ্দেশ্য করে হেয় প্রতিপন্ন ও আক্রমণাত্মক বক্তব্য না দেওয়া, উত্তেজনাবশত বা কারাও উস্কানিতে দেশে বিদ্যমান ভাস্কর্যগুলোর কোনও ক্ষতি না করা, দেশ ও জাতির শান্তি বজায় রাখার নিমিত্তে সকল প্রকার ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ড পরিহার এবং ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনও কর্মকাণ্ড না করার আহ্বান।

সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন সংগঠ‌নের আহ্বায়ক এ‌পিএম সু‌হেল, সদস‌্য স‌চিব ইসমাইল সম্রাট প্রমুখ।