আ.লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি অনুমোদন

কমিটিতে যারাআওয়ামী লীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার (৯ ডিসেম্বর) এ কমিটির অনুমোদন দেন।

৭৫ সদস্যবিশিষ্ট এ কমিটিতে একটি নির্বাহী সদস্য পদ ফাঁকা রয়েছে। এছাড়া বাকি ৭৪টি পদে নাম চূড়ান্ত করে অনুমোদন করা হয়েছে।

প্রসঙ্গত, এ বছরের ৬ মার্চ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্র থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও দুজন সহ-সভাপতি মনোনীত করা হয়। সভাপতি পদে জেলা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দীন মণ্ডল এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন সাবেক সাংসদ আবদুল ওদুদ।

কমিটিতে যারাকমিটির সহ-সভাপতিরা হলেন—মো. জিয়াউর রহমান, মো. রুহুল আমিন, মো, হুমায়ুন রেজা, সৈয়দ নজরুল ইসলাম, মো. আব্দুল খালেক, আবু নজর হোসেন খান ব্রিটিশ, মো. আমিনুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. মর্তুজা আলী, মো. আফছার আলী ও মো. গোলাম রাব্বানী।

পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল ১৫ সেপ্টেম্বর। পরে আরও ১৫ দিন সময় বাড়ানো হয়। গত শনিবার দুপুরে ঢাকায় দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামালের কাছে কমিটির তালিকা জমা দেন সভাপতি ও সাধারণ সম্পাদক।