সভায় বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘মওলানা ভাসানী জনগণের কথা ভেবেছেন। তিনি আমাদের মুক্তি আন্দোলন শিখিয়েছেন। স্বাধীনতার অর্থ জানিয়েছেন। স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন। দুর্ভাগ্য আমরা তার মতো সাহসী হইনি।’
আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জেএসপি চেয়ারম্যান মিজানুল রহমান মিজু, ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, বাংলাদেশ নাগরিক জোট চেয়ারম্যান এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ, জাতীয় জনতা ফোরাম সভাপতি মোহাম্মদ ওয়ালিদ সিদ্দিকী তালুকদার, আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন সভাপতি এইচ এম মনিরুজ্জামান প্রমুখ।