সীমান্তে হত্যার প্রতিবাদে কালো ব্যাজ-পতাকা কর্মসূচি বিএনপির

 

বিএনপিসীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে আগামী ২১ ডিসেম্বর সারাদেশে কালো ব্যাজ ধারণ,কালো পোশাক পরিধান ও দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলনের কর্মসূচি দিয়েছে বিএনপি।

রবিবার (১৩ ডিসেম্বর)  স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।  সোমবার (১৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।