মঙ্গলবার (২২ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ১৪ দলের ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমু বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ যখন উন্নয়ন ও অগ্রযাত্রার মহাসড়কে, তখন আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হেনে নতুন ষড়যন্ত্রে মেতেছে।’ মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী সকল ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘সব প্রতিকূলতা উপেক্ষা করে বঙ্গবন্ধুর আদর্শিক পথে উন্নয়ন আর অগ্রযাত্রার পথে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক ও মৌলবাদী রাজনীতির পৃষ্ঠপোষক বিএনপি। তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন,‘চিহ্নিত রাজনৈতিক মোল্লাসহ দেশেবিরোধী ষড়যন্ত্রে ভাড়াটে খেলোয়াড়দের কোনও ছাড় নয়, কঠিন জবাব দিতে হবে।’
আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, ১৪ দল নেতা শরীফ নুরুল আম্বিয়া, ডা. শাহাদাত হোসেন, এসকে সিকদার, ওয়াজেদুল ইসলাম, ইসমাইল হোসেন, জাকির হোসেন প্রমুখ।