খালেদা জিয়া বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে আমি দেশবাসী এবং বিশ্ববাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি সবার অব্যাহত সুখ, স্বাচ্ছন্দ, শান্তি ও সমৃদ্ধির। শুভ নববর্ষ। তিনি বলেন, ১ জানুয়ারি প্রতিবছর নতুন বার্তা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয়। পুরনো বছরের ব্যর্থতা, তিক্ততা, গ্লানি ও হতাশাকে ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যত বিনির্মাণে তৎপর হতে হবে বছরের প্রথম দিন থেকেই।
বিএনপি চেয়ারপারসন বলেন, বিদায়ী বছরটি এখন আমাদের মনে স্মৃতি হয়ে থাকবে। গত বৎসরের বেশকিছু তিক্ত অভিজ্ঞতা, স্বজন হারানোর বেদনা এবং অধিকার হারানোর যন্ত্রণা আগামী বৎসরে আমাদের একদিকে যেমন বেদনার্ত করবে, অন্যদিকে নুতন উদ্যমে এগিয়ে যেতে তাগিদ সৃষ্টি করবে।
/এসটিএস/এমএনএইচ/