এরশাদ বলেন, সরকারে আমাদের মন্ত্রী রয়েছেন। আমি প্রধানমন্ত্রীর বিশেষদূত। এতে আমাদের ইমেজ সংকট সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের জনগণ আমাদের প্রধান বিরোধী দল মনে করে না। তিনি বলেন, মানুষ জাপাকে চায়। তারা চায়, দলটি ক্ষমতায় আসুক। কিন্তু ইমেজ সংকটের কারণে পৌর নির্বাচনের ফল ভালো হয়নি।
পৌর নির্বাচনে জাপার ভরাডুবির বিষয়ে এরশাদ বলেন, সব জায়গায় আমাদের সংগঠন নেই। এছাড়া রয়েছে ইমেজ সংকট। এই দুই কারণে পৌর নির্বাচনে পিছিয়ে পড়েছে জাপা। অনেক জায়গায় আমাদের প্রার্থীকে ভয় দেখানো হয়েছে। প্রচার চালাতে দেওয়া হয়নি। পৌর নির্বাচন সুষ্ঠু হয়নি বলেও দাবি করেন তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, খবরের কাগজগুলো এখনও বিএনপিকে বিরোধী দল হিসেবে উল্লেখ করে। জাতীয় পার্টিকে নয়। জাতীয় পার্টি থেকে যারা মন্ত্রী হয়েছেন, তারা যদি তাদের মন্ত্রিত্ব ছেড়ে দেন এবং আমি নিজেও যদি প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছেড়ে দেই, তাহলে জাপা সত্যিকার বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে।
/এসটিএস/এমএনএইচ/