সংসদ সচিবালয়ে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন বছরের প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক বিধান মতে অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। পরে ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন।
অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়, সমাপ্তির তারিখ নির্ধারণ করা হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। শীতকালীন অধিবেশন হওয়ায় এর মেয়াদকাল অন্য অধিবেশনের তুলনায় কিছুটা দীর্ঘ হবে।
এর আগে গত ২৩ নভেম্বর দশম জাতীয় সংসদের ৮ম অধিবেশন শেষ হয়।
/ইএইচএস/এএইচ /