সৈয়দ আশরাফ বলেন, আজকে বাংলাদেশ অগ্রগামী দেশগুলোর মধ্যে অন্যতম। পররাষ্ট্রনীতি, অর্থনীতি এমন কোনও সেক্টর নেই যেখানে বাংলাদেশ এগিয়ে যায়নি। এই অগ্রযাত্রা রাখতে হলে শেখ হাসিনাকে প্রয়োজন রয়েছে। আসুন তার অগ্রযাত্রা সফলে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করি।
সৈয়দ আশরাফ আরও বলেন, বঙ্গবন্ধুকে কেউ দমাতে পারেনি। শেখ হাসিনাকেও কেউ দমাতে পারবে না।
আওয়ামী লীগের আয়োজনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আ.লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
/পিএইচ/এআর/