শিল্পমন্ত্রী বলেন, যারা বাংলাদেশকে মেনে নিতে পারেননি, তারাই বার-বার আন্দোলনের নামে মানুষ হত্যা করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছেন। এ দেশের মানুষ তা বুঝতে পেরেছে বলেই আজকে দলে দলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা কায়েমের লক্ষ্যে এগিয়ে এসেছে।
শিল্পমন্ত্রী আরও বলেন, বিএনপির জন্ম গণতন্ত্রের মাধ্যমে নয়, তাই দলটি গণতন্ত্রকে মেনে নিতে পারছে না। একাত্তরে পাকিস্তান যেভাবে এ দেশে গণহত্যা চালিয়েছে, তারই একটি অন্য সংস্করণ হলো খালেদা জিয়ার বিএনপি জোটের আন্দোলন।
/এআর/এমএনএইচ/