এসময় জাতীয় পার্টির বৃহত্তর ঐক্যের স্বার্থে এরশাদ যে সিদ্ধান্ত নিয়েছেন, তা পুনর্বিবেচনা করতেও আহ্বান জানান তিনি।
রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টি রাজনৈতিকভাবে সু-প্রতিষ্ঠিত একটি দল। এ পার্টি সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে এবং জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়ে পার্টিতে ও জনমনে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, তা ঠিক নয়। জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল হিসেবে দেশের সর্বস্তরের জনগণ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।
দলের বৃহত্তর ঐক্য বজায় রাখার লক্ষ্যে দলের ঊর্ধ্বতন পর্যায়ে নেতৃত্ব পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করার ক্ষেত্রে দলের সিদ্ধান্তগ্রহণকারী বিভিন্ন কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে করার অভিমত প্রকাশ করেন রওশন।
/সিএ/এমএনএইচ/