মির্জা ফখরুল জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমছে। সে অনুযায়ী ভারত, পাকিস্থানসহ বিশ্বের অন্যান্য দেশে জ্বালানি তেলের দাম কমিয়েছে, তাই বাংলাদেশে জ্বালানি তেলের দাম কমানোর দাবি করছি এ বৈঠকে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান।
/এসটিএস/এমএনএইচ/