১০ ডিসেম্বর ডিসেম্বর বিএনপির সমাবেশের সমালোচনা করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘১০ ডিসেম্বর কয়েকজন বুদ্ধিজীবীকে তুলে নেওয়া হয়েছিল, গুম করা হয়েছিল। এদিন থেকেই বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়ন শুরু হয়। সেই ১০ ডিসেম্বরকেই এবার সমাবেশের জন্য বেছে নিয়েছে বিএনপি।’
বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত ছিল জামায়াতে ইসলামী। আর তাদের সঙ্গে জোট বেঁধেছে বিএনপি। যারা যুদ্ধাপরাধী, তাদের ইতোমধ্যেই জনগণ প্রত্যাখ্যান করেছে।’