শামসুদ্দিন দিদার বলেন, প্রায় ১৫ মিনিট ধরে খালেদা জিয়ার গাড়ি বহরকে আটকে রাখা হয়েছে। শহীদ মিনারে প্রবেশের পুরো তালিকা আগেই জমা দেওয়া হয়েছে। যারা যাবেন, তারা প্রত্যেকেই এনলিস্টেড।
এদিকে, খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে প্রায় দুই হাজার নেতাকর্মী রয়েছেন। ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।
ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সম্পাদক সোহানুর রহমান সোহান বাংলা ট্রিবিউনের কাছে অভিযোগ করেন, আমরা শহীদ মিনারে যাব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। কিন্তু পুলিশ অগণতান্ত্রিকভাবে আমাদের আটকে রেখেছে।
এছাড়া, খালেদার গাড়ি বহরে দলটির স্থায়ী কমিটিসহ সিনিয়র নেতারা রয়েছেন।
/এসটিএস/এমএনএইচ/