কোটা আন্দোলনের সময় আহত ছাত্রদল নেতা রিয়াজের মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সৃষ্ট সহিংসতায় গত ৪ আগস্ট আহত মো. রিয়াজ মারা গেছেন। বরিশাল জেলার হিজলা উপজেলার জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী রিয়াজ মুলাদী সরকারি কলেজে ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন।

শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ছাত্রদলের কেন্দ্রীয় দফতর বিভাগ থেকে জানানো হয়েছে, গত ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করে সিটি কলেজ, সায়েন্সল্যাবের সামনে গুলিবিদ্ধ হয়েছিলেন রিয়াজ।

রিয়াজের নামাজের জানাজা আজ রাত ৮টা ৩০ মিনিটে পার্টি অফিসে অনুষ্ঠিত হবে।