৩
এ সময় মিলনায়তনের ভেতরে-বাইরে করতালি দিয়ে এ ঘোষণাকে স্বাগত জানান বিএনপির কাউন্সিলরা।
এরপর ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, এটি আইনের ব্যাপার। ঠাণ্ডা মাথায় করতে হবে। নেতাকর্মীদের করতালির মধ্যে তিনি এ কথা বলে খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচিত হিসেবে ঘোষণা করতে কাউন্সিলরদের ভোট চান। জবাবে কাউন্সিলররা ‘হ্যাঁ’ বলে সম্মতি জানান।
জমির উদ্দিন সরকার এ সময় খালেদা জিয়া ও তারেক রহমানকে অভিনন্দন জানান।
এরপর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। বক্তব্যের শুরুতেই তিনি বিএনপির শীর্ষ দুই নেতাকে অভিনন্দন জানান।
/এমএনএইচ/