জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত প্রতীকী মিছিল স্থগিত ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর মৎস্য ভবন সামনে থেকে শাহবাগ মোড় পর্যন্ত এ কর্মসূচি হওয়ার কথা ছিল।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও বৈরী আবহাওয়ার কারণে এই কর্মসূচি স্থগিত করা হলো।
সকালে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ‘বৈরী আবহাওয়ার কারণে ২০২৪ সালের ৪ আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতৃত্বে রাজধানীর শাহবাগ দখলের দুই বছর পূর্তি উপলক্ষে আজকের প্রতীকী মিছিলের কর্মসূচিটি স্থগিত করা হলো।’