সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠকে বসছে বিএনপি

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসবে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরকে ঘিরে প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। এছাড়া বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা হতে পারে বলে জানা গেছে।