নাহিদ-শফিকুরের উদ্দেশে রাশেদ খাঁন

‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহাকরী রাশেদ খাঁন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ মন্তব্য করেনে।  

রাশেদ খাঁন বলেন, জামায়াতের আমির গত লংমার্চে বললেন, জাতির প্রয়োজনে ৬ দফা ১ দফায় পরিণত হতে পারে! আজকের লংমার্চ থেকে বললেন, জাতির প্রয়োজনে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে! কিন্তু জাতি কি জানে তার প্রয়োজনে কখন ৬ দফা ৮ দফায় পরিণত হলো? যে নেতা দাবিদাওয়া ঠিক করতে পারে না, সেই নেতা শুধু জামায়াতি জাতির নেতা হতে পারে, সমগ্র জাতির নেতা হতে পারে না!

তিন বলেন, লংমার্চে জনগণ কেমন সাড়া দেবে, সেটা গতকাল ছুটির দিনে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত কর্মসূচি থেকে মোটামুটি বোঝা গেছে! সেখানে নেতাকর্মীদের তুলনায় সাংবাদিকদের উপস্থিতি বেশি মনে হয়েছে! কোনও বাধা নেই, তারপরও জাতি সাড়াশব্দ করছে না! এর পেছনের কারণ কি এনসিপি কখনও অনুসন্ধান করার চেষ্টা করেছে? 

রাশেদ খাঁন আরও বলেন, দেখেন এই জাতি ভোলেনি যে এনসিপির আহ্বায়াক নাহিদ ইসলাম নির্বাচনের আগে বলেছিল, জামায়াতের নেতৃত্বকে এই দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না! কিন্তু নাহিদ ইসলাম যে দিন জামায়াতের আমিরের নেতৃত্ব গ্রহণ করলেন, সে দিন থেকে জাতির দুই নেতার কোনও নেতার আহ্বানেই জাতি আর সাড়া দিচ্ছে না।