এবার হাসনাতের ‌‘গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণা করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 

হাসনাত লেখেন,  ১৭ বছর ধরে সরকার দলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি!
ভিক্ষা দিন—আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে। 

তিনি লেখেন, চাঁদাবাজির বিকল্প হিসেবে আজ ‘পুনর্বাসন দানবক্স’ চালু করা হবে। সেই প্রকল্পের অংশ হিসেবে আজ বিকাল ৪টায় বাংলামোটরে উন্মুক্ত করা হবে বিশেষ দানবাক্স। দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন, সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।