রাতে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া

দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে রাতে জরুরি বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, রাত সাড়ে ৮টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

একটি সূত্র জানায়, দলের ও দেশের পরিস্থিতি এবং সাংগঠনিক বিষয়গুলো নিয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন খালেদা জিয়া।

/এসটিএস/এসটি/