মঈন খানকে দেখতে এভারকেয়ারে রিজভী 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি এভারকেয়ার হাসপাতালে যান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। রিজভী দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন।

উল্লেখ্য, বুধবার (২১ অক্টোবর) রাতে বুকে তীব্র ব্যথা অনুভব করায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয় ড. আবদুল মঈন খানকে।