বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন হলেও তাদের অপতৎপরতা এখনও থেমে নেই। দেশের ভেতরে ও বাইরে থেকে গোপনে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের অরাজকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা মাঠে থাকবে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, পোশাক শিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে ফ্যাসিবাদীরা। তারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের কোনও অপচেষ্টা জনগণ বরদাশত করবে না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।