শিক্ষানীতি ও শিক্ষা আইন বাতিল চায় হেফাজত







শিক্ষানীতি-২০১৬ ও শিক্ষা আইন-২০১৬ বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশশিক্ষানীতি-২০১৬ ও শিক্ষা আইন-২০১৬ বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ঢাকা মহানগর হেফাজত।
মিছিলের আগে বিক্ষোভ সমাবেশে ঢাকা মহানগর হেফাজতের আহ্‌বায়ক নূর হোছাইন কাসেমী বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ধর্মবিদ্বেষী শিক্ষানীতি ও আইন গ্রহণ যোগ্য নয়। স্কুলের পাঠ্য বইয়ের মুসলিম ব্যক্তিদের লেখা জীবনী বাদ দিয়ে হিন্দুত্ববাদ যোগ করা হয়েছে। এই শিক্ষানীতি ও আইন দ্রুত বাতিল করতে হবে। ইসলাম ও মুসলমানদের শিক্ষা সাংস্কৃতিক অস্তিত্ব বিনাশকারী শিক্ষা আইন বাতিলের জন্য হেফাজত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।
আরও পড়তে পারেন: ইসলামী ব্যাংক বাংলাদেশযেভাবে সরকারের মুঠোয় যাচ্ছে ইসলামী ব্যাংক



সংক্ষিপ্ত সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করেন হেফাজত নেতারা। মিছিলটি বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় হয়ে আবারও বায়তুল মোকাররমে এসে শেষ হয়।
ঢাকা মহানগর হেফাজতের আহ্‌বায়ক নূর হোছাইন কাসেমীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুগ্ম আহ্‌বায়ক ড. আহমদ আব্দুল কাদের, মুজিবুর রহমান হামেদি, আব্দুর রব ইউসুফী, যুগ্ম-সদস্য সচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতী ফখরুল ইসলাম প্রমুখ।

/সিএ/এমএনএইচ/