খালেদা জিয়ার উদ্দেশে জুনাইদ আহমেদ পলক

লন্ডনে আপনার ছেলের বিলাসী জীবনযাপনের উৎস কী?

জুনাইদ আহমেদ পলকবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের লন্ডনে ‘বিলাসী’ জীবনযাপনের অর্থের উৎস জানতে চেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার তার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে খালেদা জিয়ার উদ্দেশে তিনি লিখেছেন, লন্ডনের মতো ব্যয়বহুল শহরে দীর্ঘদিন ধরে বিলাসী জীবনযাপনের অর্থের উৎস কী? অন্য সাধারণ দশজনের মতো আমি তা জানতে চাই।
এ সময় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের আমেরিকার একাউন্টে ৩০০ মিলিয়ন ডলার জমা থাকার বিষয়ে খালেদা জিয়ার অভিযোগের জবাব দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা পলক বলেন, এই অর্থের বিষয়ে জয় যে চ্যালেঞ্জ দিয়েছেন, তা গ্রহণ করে আপনার অভিযোগের পক্ষে প্রমাণ দিন।

জুনাইদ আহমেদ পলকের স্ট্যাটাস

তবে, আমরা জানি সব মিথ্যা নিশ্চয় পরাজিত হবে, সত্যের জয় হবেই।

জুনাইদ আহমেদ পলকের স্ট্যাটাস

 

স্ট্যাটাসে প্রতিমন্ত্রী আরও লিখেছেন, খালেদা জিয়া জাতিকে বিভ্রান্ত করার জন্য, বঙ্গবন্ধুর নাতি, প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে, তার আমেরিকার একাউন্টে ৩০০ মিলিয়ন ডলার জমা থাকার অভিযোগ করেছেন।

জুনাইদ আহমেদ পলকের স্ট্যাটাস

এ বিষয়ে জয় যে চ্যালেঞ্জ দিয়েছেন, তার ৫ দিন অতিবাহিত হলেও খালেদা জিয়া সেই চ্যালেঞ্জটি নিতে পারেননি। তিনি পারবেনও না। কারণ এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সৎ সাহস তিনি রাখেন না।
/ইএইচএস/এমএনএইচ/