মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এ সভার আয়োজন করে আওয়ামী লীগ।
তোফায়েল আহমেদ বলেন, সব চক্রান্ত করে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন দিশেহারা। নতুন করে তারা ক্ষমতায় যেতে চক্রান্তে লিপ্ত হচ্ছে। আর এই চক্রান্তে তারা সহযোগী হিসেবে ব্যবহার করতে চান বিশ্বের সবচেয়ে ঘৃণিত ভাড়াটে খুনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে। কিন্তু তাদের এই চক্রান্ত কোনওভাবেই সফল হবে না।
প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে তিনি বলেন, শেখ হাসিনার সেদিন দেশে প্রত্যাবর্তন এবং তার হাতে আওয়ামী লীগের পতাকা তুলে দেওয়া আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল। তার দক্ষ নেতৃত্বের গুণে আজ তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনৈতিক নেতা ও রাষ্ট্রনায়ক।
প্রধানমন্ত্রীর সব সিদ্ধান্ত ঐতিহাসিক, যুগোপযোগী ও জনকল্যাণমূলক। তার ঘোষিত ভিশন ২০২১ ও ২০৪১ আজ দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে। শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ আজ শুধু স্বপ্ন নয় বাস্তব বললেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
/পিএইচসি/ এএইচ /
আরও খবর পড়ুন-