রবিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গুপ্তহত্যাসহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিএনপি এখন ইসরায়েল-মোসাদের সঙ্গে হাত মিলিয়েছে বলে হানিফ অভিযোগ করেন। তিনি বলেন, আসলাম চৌধুরী গ্রেফতার হয়েছেন। অনেক তথ্য গোয়েন্দাদের হাতে চলে এসেছে। আশা করছি, গোয়েন্দা বাহিনী শিগগিরই এই ষড়যন্ত্রের মূলহোতা খালেদা-তারেক জিয়ার চক্রান্ত উন্মোচন করবে।
আলোচনা সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন মোসাদের সহায়তায়ই সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিল বিএনপি।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।
/ইএইচএস/এএইচ/
আরও খবর পড়ুন-