ফের পেছালো আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন

আওয়ামী লীগ

আওয়ামী লীগ তাদের জাতীয় ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ফের পরিবর্তন করেছে। এর আগে জুলাইয়ের ১০-১১ এ সম্মেলন হওয়ার কথা ছিল। এখন এ তারিখ পরিবর্তন করে করা হয়েছে অক্টোবরের ২২-২৩।

শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভায় নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি সভায় আগের তারিখটি নির্ধারণ করা হয়।  

এ নিয়ে দুই দফা সম্মেলনে তারিখ নির্ধারণ করেও তারিখ পেছালো দলটি। বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা সম্মেলনের নতুন তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেন।

/পিএইচসি/এসটি/