২০১৯ সালের নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে: নাসিম





আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমআওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কঠিনভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে, যেন শত্রু কোনোভাবেই দেশ ও মানুষের মধ্যে হামলা করতে না পারে।

তিনি বলেন, যে যেভাবেই কথা বলুক না কেন ২০১৯ সালের আগে কোনও নির্বাচন হবে না এবং নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।

বুধবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) আয়োজিত ২০১৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী ঘটে যাওয়া সিরিজ বোমা হামলার প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বলে অথচ তাদের রাজনীতিতে গণতন্ত্রের কোনও অস্তিত্ব নেই। তারা গণতন্ত্রের নামে জাতির জনকসহ পরিবারের সবাইকে হত্যা করেছে। ২১ আগস্টসহ ১৯বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। দেশব্যাপী সিরিজ বোমা হামলা করেছে। এদেশের জনগণের আর বুঝতে বাকি নেই যে, তারা (বিএনপি) কোন ধরনের গণতন্ত্র চায়! সুতরাং এদের উৎখাত করেই এদেশের গণতন্ত্র ঠিকে থাকবে।
/পিএইচসি/এবি/

আরও পড়ুন
আরও বিভাগ করার পরিকল্পনা আছে: প্রধানমন্ত্রী

নব্য জেএমবি: এক জঙ্গি ২২ হামলায় জড়িত!