বৈঠক সম্পর্কে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা বৈঠক করেছি। সংলাপে কী কী ইস্যুতে কথা বলব, প্রাথমিকভাবে সে বিষয়গুলো আলোচনা করা হয়েছে।’
জানতে চাইলে আওয়ামী লীগের উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর তার সঙ্গে আগে আলোচনা করা হবে। এরপর দলের কার্যনির্বাহী কমিটির সভায় আবারও আলোচনার পর ইস্যুগুলো চূড়ান্ত করাবে আওয়ামী লীগ। এর আগে আরও বৈঠক করা হবে।’
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও), অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, সীমানা নির্ধারণ, নির্বাচনি ব্যয়-সংক্রান্ত ও নির্বাচন কমিশনের নেওয়া বিধি-বিধানের অসঙ্গতি নিয়ে আলোচনা করা হয়েছে। নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষকরা কিভাবে থাকবেন, তাদের ভূমিকা কী হবে, সে বিষয়েও আলোচনা হয়েছে। সংলাপে এসব বিষয়ে আওয়ামী লীগ প্রস্তাবনা তুলে ধরবে।
ইতোমধ্যে সম্পন্ন হওয়া সংলাপগুলোতে উঠে আসা পর্যবেক্ষণগুলো নিয়েও কথা হয়েছে বৈঠকে। সেসব বিষয়ে ইসির সঙ্গে সংলাপে আওয়ামী লীগের মত তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য ড. মশিউর রহমান, রাশেদুল আলম, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও সদস্য রিয়াজুল কবির কাউসার।
আরও পড়ুন: ১৫ অক্টোবর বিএনপি ও ১৮ অক্টোবর আ.লীগের সঙ্গে সংলাপে বসবে ইসি