ওবায়দুল কাদেরের সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান; সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মিছবাহউদ্দিন সিরাজ, এনামুল হক শামীম, মির্জা আজম, মহিবুল হাসান চৌধুরী নওফেল; প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ প্রমুখ।
এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ বলেন, ‘মার্চের দ্বিতীয় সপ্তাহে আমরা ভারত সফরে যাবো।’ এর বাইরে আর কোনও কথা বলতে রাজি হননি তিনি।
গত জুন মাসে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ প্রতিনিধি দলকে সে দেশ সফরের আমন্ত্রণ জানায়। এরই অংশ হিসেবে দাওয়াত গ্রহণ করে আওয়ামী লীগ প্রতিনিধি দল ভারত সফরে যাচ্ছে।
জানা গেছে, ভারতীয় হাইকমিশনে বিশ সদস্যের একটি প্রতিনিধি দলের নামের তালিকা দিয়েছে আওয়ামী লীগ। সেখানে কেন্দ্রীয় নেতাদের নাম জমা দেওয়া হয়েছে।