শুক্রবার (৩০ মার্চ) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের সম্পাদকমণ্ডলীর সভাশেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সম্পাদকমণ্ডলীর সভায় এই দুই নির্বাচন নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে। আমরা মনে করি, সুপ্রিম কোর্ট নির্বাচনে আমাদের যে ফল এসেছে, তা আমাদের অভ্যন্তরীণ কর্মকাণ্ডের কারণেই হয়েছে। আমাদের সামষ্টিক কারণেই আমাদের ক্ষতি হয়েছে। এর পাশাপাশি বলবো, বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আমাদের বিদ্রোহী প্রার্থীদের কারণেই বিএনপি জিতেছে। আমাদের অন্তঃকলহের ফসলই বিএনপি ঘরে তুলেছে।’
দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনে ওবায়দুল কাদের এ সময় ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
বৃহস্পতিবারের নির্বাচন নিয়ে কয়েকটি গণমাধ্যম একপেশে সংবাদ পরিবেশন করেছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেশিরভাগ জায়গায় জয়লাভ করেছে। কিন্তু কয়েকটি পত্রিকা এটাকে আংশিকভাবে উল্লেখ করে আওয়ামী লীগ-বিএনপির ফলাফল সমান দেখানোর চেষ্টা করেছে।’
এর আগে, ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান; সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মুহিবুল হাসান চৌধুরী নওফেল; আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, হাবিবুর রহমান সিরাজ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি বিএনপির
‘কারাবিধি অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সুযোগ রয়েছে’
প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে: ওবায়দুল কাদের