মুজিবনগর দিবস উদযাপনে আ.লীগের কমিটি গঠন



আওয়ামী লীগদলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে আহ্বায়ক করে মুজিব নগর দিবস উদযাপন কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। কমিটির সদস্য সচিব করা হয়েছে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে। এছাড়া দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ ও আব্দুর রহমানকে দেওয়া হয়েছে সমন্বয়কারীর দায়িত্ব। বুধবার অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন ছাড়াও আওয়ামী লীগ মুজিব নগর দিবস উপলক্ষে ঢাকা ও মুজিবনগরে পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন, দলের কেন্দ্রীয় ও জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় ৩২ ধানমন্ডির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। মুজিব নগরের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন, সোয়া ১০টায় গার্ড অব অনার ও সাড়ে ১০টায় শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা। উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ নাসিমের সভপতিত্বে আলোচনা সভায় শিল্পমন্ত্রী আমির হোসে আমু প্রধান অতিথির বক্তব্য রাখবেন।