রবিবার (২১ অক্টোবর) রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিতে ‘কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা: দেশের সার্বিক উন্নয়নের অনুঘটক’ শীর্ষক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভুলে গেছেন, নির্বাচন কমিশন পাঁচ সদস্যবিশিষ্ট। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আরও চারজন কমিশনার আছেন। একজন কমিশনার যদি কোনও ইস্যুতে ভিন্নমত পোষণ করেন, অথবা নোট অব ডিসেন্ট দেন, সেটা গণতন্ত্র। সেখানে অভ্যন্তরীণ গণতন্ত্র (ইন্টারনাল ডেমোক্র্যাসি) কাজ করছে; আমরা সেটাই মনে করবো। এটা নিয়ে তিনি (মির্জা ফখরুল ইসলাম) যে বিভক্তির অভিযোগ করেছেন, তা হাস্যকর।’
সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অনুমতির ইঙ্গিত পেয়েও ‘নাটক’ করছে তারা। অনুমতি নিয়ে নাটক করা তাদের পুরনো অভ্যাস। তারা সোহরাওয়ার্দীতে সমাবেশ করেছে। কিন্তু অনুমতি নিয়ে তারা (বিএনপি) নাটক করতে দ্বিধা করেনি। এখনও তারা অনুমতি নিয়ে নাটক করছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘পুলিশ তাদের অনুমতি দিয়ে দিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সভা সমাবেশ যে যেখানে করতে চায়, নিষেধ থাকবে না। থাকার কথা নয়।’
সমাবেশ ঘিরে বড় নেতাদের নিরাপত্তার বিষয়টি পুলিশ খতিয়ে দেখেন জানিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, ‘যেখানে বড় বড় নেতারা কোনও সমাবেশে যান, সেখানে তাদের নিরাপত্তার বিষয়টি পুলিশ খতিয়ে দেখেন।’