বুধবার (২ জানুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে তিনি এসব কথা বলেন। তার সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জোট শরিক ওয়ার্কার্ পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি ও তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এবং গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন। উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওয়ার্কার্ পার্টির আনিসুর রহমান মল্লিক, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম প্রমুখ।
ইনু বলেন, এ নির্বাচনে জনগণ দুটি রায় দিয়েছে। এর একটি হলো জঙ্গিবাদহীন, সন্ত্রাসমুক্ত, শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে। আরেকটি বিএনপি-জামায়াতকে বর্জন করার রায়। এ দুটি রায়ের ওপর ভিত্তি করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে।