আ. লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভা শনিবার

আওয়ামী লীগআওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে অন্যান্য সহযোগী সংগঠনের যৌথ সভা শনিবার (৫ জানুয়ারি)। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। 

সভায় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী ছাড়াও অন্যান্য সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরের অন্তর্গত আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এ কথা জানিয়েছেন। 

যৌথ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।