এ আসনে গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হলেও তিনি শপথ নেওয়ার আগেই মারা যান। তিনি শপথ গ্রহণ করতে না পারায় এই আসনে পুনঃনির্বাচন হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি বাছাই আর ১০ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
প্রসঙ্গত, সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সেদিনই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।