আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ রবিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা ও উপজেলা থেকে পাঠানো নামের তালিকা অনুযায়ী আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রবিবার প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট নেওয়া হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা নেওয়ার তারিখ ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই করা হবে ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।
নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ জানান, প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের ১২ জেলার ৮৭ উপজেলায় ভোট নেওয়া হবে।
মোট পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে।