একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে আওয়ামী লীগ সারাদেশে গণতন্ত্রের বিজয় দিবস পালন করছে। এর অংশ হিসেবে ঢাকা মহানগরের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এখন যেকোনও সময়ের চেয়ে অনেক বেশি সংগঠিত। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রমাণ দিয়েছেন, যেকোনও পরিস্থিতি মোকাবিলায় তারা রাজপথে থাকবেন।’
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন করবেন করুন। কিন্তু সহিংসতা বেছে নিলে সমুচিত জবাব পাবেন। যেকোনও পরিস্থিতিতে ৫ মিনিটে ৫ হাজার লোক জমায়েত করার শক্তি আওয়ামী লীগের আছে। এই সরকারের শেকড় বাংলাদেশের মানুষের গভীরে।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।