তাপস বলেন, ‘আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য কীভাবে পুনরুদ্ধার করে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারি, সেটাই আমার মূল লক্ষ্য। আমরা আরও কিছু বিষয় নিয়ে এসেছি। আমি নির্বাচিত হলে মেয়র হিসেবে নয়, সেবক হিসেবে ঢাকাবাসীর জন্য কাজ করবো।’ তিনি আরও বলেন, ‘আমরা হেল্প লাইন চালু করবো। নাগরিকদের সমস্যার সমাধান না হলে সেখান থেকে তারা সরাসরি মেয়রের সঙ্গে যোগাযোগ করতে পারবে। সেখানে মেয়র ব্যবস্থা নেবেন। এভাবে আমরা সারাদিন ঢাকাবাসীর সেবা নিশ্চিত করবো।’
আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘আমাদের ঢাকার ঐতিহ্য, সুন্দর ঢাকা ও স্বশাসিত ঢাকা নিশ্চিত করবো। প্রতিদিন মশকনিধন ও সবুজায়ন করবো।’ এজন্য করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নিয়োজিত থাকবেন বলেও তিনি জানান।