প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের যুদ্ধাপরাধীদের খালেদা প্রশ্রয় দিয়েছেন। তাদের বিচার বাধাগ্রস্ত করতে তিনি এখনও ষড়যন্ত্রে লিপ্ত। এ জন্য বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার হওয়া দরকার। মুক্তিযুদ্ধে খালেদা জিয়ার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম খেতাব পেয়েছিলেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তার স্ত্রী খালেদা জিয়া স্বাধীনতাবিরোধীদের প্রধান পৃষ্ঠপোষক। যুদ্ধাপরাধীদের সমর্থনে ষড়যন্ত্র করার দায়ে কূটনীতিকদের যেমন ফেরত পাঠানো হয়েছে, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় খালেদা জিয়াকেও পাশের কোনও দেশে পাঠিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হোসনে আরার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে গৃহে অবরুদ্ধ রেখে বাংলাদেশের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। নারীকে নিচু করে দেখার কোনও যৌক্তিকতা নেই। প্রতিটি সন্তান তার মায়ের নামে পরিচিত হবে এটাই স্বাভাবিক।
/ইউআই/এফএ/