আহত ছাত্রনেতা মাসুদকে তথ্য প্রতিমন্ত্রীর অনুদান

২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে জামাত-শিবিরের হামলায় পা হারানো ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদকে এক লাখ টাকা অনুদান দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রীর কক্ষে আহত আবদুল্লাহ আল মাসুদের কাছে অনুদানের টাকা হস্তান্তর করা হয়। মাসুদের চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানান মন্ত্রী।

এসময় গণমাধ্যমকর্মীদের সামনে আবেগাপ্লুত মাসুদ তথ্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পাঁচ-ছয় লাখ টাকা যোগাড় হলে তিনি একটি কৃত্রিম পা সংযোজন করতে পারবেন। এতে কিছুটা হলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন তিনি। সরকারের কাছে ভবিষ্যতের জন্য একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ারও আবেদন জানান মাসুদ।