আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বিএনপি নাকি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে চেনেনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে নাকি বিএনপির কোনও সম্পর্ক নেই। কয়দিন পর তারা খালেদা জিয়া ও তারেক রহমানকেও চিনবে না।’
মঙ্গলবার (১ মার্চ) বিকালে রাজধানীর শনিরআখড়ায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কদমতলী থানার অন্তর্গত ৬০ নম্বর ওয়ার্ডের ইউনিটগুলোর ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সবসময় হতাশা ছড়িয়ে বেড়ান। মিথ্যা কথা বলে দেশের মানুষর মাঝে বিভ্রান্তি ছড়ান। দেশেগণতান্ত্রিক ধারাবাহিকতা থাকুক সেটা তিনি চান না। মিথ্যা তার অভ্যাসে পরিণত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত দেশের ওপর নিষেধাজ্ঞাআরোপের জন্য লবিং করে দেশকে পুনরায় জঙ্গিবাদী তালেবানি রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা চায় দেশে আইএস সৃষ্টি করতে। এ জন্য তারা সব সময় মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে। তবেতাদের মনের আশা কখনও পূরণহবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনও দেশের ক্ষতি মেনে নেবে না।’
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আওয়ামী লীগ চায় দেশের রাজনীতি শক্তিশালী হোক। দেশের উন্নয়ন হোক। জনগণের জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। আমরা সাহসী মানুষ নিয়ে আওয়ামী লীগগঠন করবো।তৃণমূলের আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ করে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র রুখে দেবো। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে যোগ্য নেতৃত্ব দিয়ে জাতির পিতার সোনার বাংলাদেশ গড়বো।’
সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূরতাপস। প্রধান বক্তা হিসেবে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবেআরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাড. সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, ডা.দিলীপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, মহিউদ্দিন মহি, দফতার সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, কদমতলী থানাআওয়ামী লীগের সভাপতি নাছির মিয়া,সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।