স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন কাদের

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রীর পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২২ এপ্রিল) সকাল ৮টার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী সোমবার ওবায়দুল কাদেরের দেশে ফেরার কথা রয়েছে।