আওয়ামী লীগ জার্মান শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর হক খান ও মোবারক আলী ভূঁইয়া। রবিবার (১৬ অক্টোবর) বার্লিনে অনুষ্ঠিত জার্মান শাখার ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কর্নেল (অব.) ফারুক খান নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সম্মেলনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন।
সম্মেলনে ইউরোপ ও জার্মানির বিভিন্ন শহর থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল হক। দ্বিতীয় অধিবেশন সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মাবু জাফর স্বপন। সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের নেত্রী নুরজাহান খান নুরি, বার্লিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক রুবেল ও সেলিম ভুইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক খান বলেন, ‘এ সম্মেলনের মাধ্যমে সংগঠনের সৎ,আদর্শিক, ত্যাগী ও নিবেদিত কর্মীরা দলীয় পদে আসীন হবেন। দেশপ্রেমিক, গতিশীল ও নিষ্ঠাবান নেতৃত্ব সম্ভাব্য রাজনৈতিক সব প্রতিকূল পরিস্থিতি ঐক্যবদ্ধভাবে সাহসের সঙ্গে মোকাবিলা করবেন।’
প্রধান বক্তা হিসেবে যুক্ত হয়ে সভাপতিমণ্ডলির সদস্য আব্দুর রহমান প্রবাসী দলের নেতাকর্মীদের প্রশংসা করেন ও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে যুক্ত হয়ে দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘বিএনপি জামায়াতচক্র বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে অপচেষ্টা চালাচ্ছে, জার্মান আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি তা প্রতিহত করবে।’
সম্মেলনে আরও বক্তব্য রাখেন— আনোয়ারুল কবির, প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া, প্রফেসর শরিফুল ইসলাম, হাসনাত মিয়া ,আব্দুল মালেক, এম এ লিঙ্কন মোল্লা, নুরুল আমীন লিপু, সুনাম উদ্দিন খালেক, মুরাদ খান, মো. শহীদ, মায়েদুল ইসলাম তালুকদার, মাসুদুর রহমান মাসুদ, রানা বখতিয়ার, সামি দাস, কামাল ভূইয়া, কাজী মওদুদ রংকু, খালেকউজ্জামান, আলমগীর আলী আলম, মুরার মাহামুদ বেপারী, সূর্য কান্ত ঘোষ, রানা ভুইয়া, বাপ্পি তালুকদার, মো. কুদ্দুস আলী, পিয়েল আহমেদ, কামাল বেপারী, শাহআলম, খান সাবরা, শেখ রেদোয়ান, বদিউজ্জান, বেলাল, মুসা, আউয়াল খানসহ প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন এস এম লুৎফর ও সেজুতী।