আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা সোমবার

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল সোমবার (৩ জুলাই) গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

রবিবার (২ জুলাই) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।