সোমবার ইসিতে হিসাব জমা দেবে আ.লীগ

সোমবার (৩১ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) দলের ২০২২ সালের নিরীক্ষিত হিসাবের প্রতিবেদন দাখিল করবে আওয়ামী লীগ।  

রবিবার (৩০ জুলাই) দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সোমবার দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে ২০২২ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিল করবে।